ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় লীমা আক্তার (১৮) নামে এক সৈনিকের স্ত্রী আত্মাহত্যা করেছেন। সে শিশা খরপা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের সেনাবাহিনীতে কর্মরত সৈনিক রায়হান কবিরের স্ত্রী।
লিমার বাবা আব্দুর রশিদ জানান, বিগত ছয়মাস আগে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর লীমা স্বামীর বাড়িতে গেলেও পরবর্তীতে সে তার বাড়িতে আসে এবং এখানেই সে থাকতো। গত কয়েকদিন থেকে লিমার মন খারাপ ছিল বলে তিনি জানান। সোমবার দুপুরে সকলের অজান্তে সে শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
ঘটনার সত্যতা স্বীকার করে পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, লাশ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


