ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের শূণ্য ঘোষিত উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার নাচোল উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ জানান, জেলা রির্টানিং অফিস থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মশিউর রহমান বাবু (চশমা), হারুন-অর-রশিদ (মাইক), আশরাফুল ইসলাম (টিউবওয়েল), হেলাল উদ্দিন লিটন (তালা) ও মোসাদ্দেক হোসেন জুয়েল (টিয়াপাখি) প্রতীক পেয়েছেন। ৭ মাস পর আগামী ৭ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু পদত্যাগ করে গত ২৮ ফেব্রুয়ারী নাচোল পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাই তাঁর পদ শুণ্য ঘোষণা করে নির্বাচন কমিশন।


