IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : মারশেদ

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : মারশেদ

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে স্থানীয়ভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালে কর্মরত সকলকে পারস্পারিক সহযোগীতা থাকতে হবে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র জোর প্রচেষ্ঠা ও নির্দেশনায় আমরা আজ পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সরঞ্জাম, এসি সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদী পেয়েছি। ইতোমধ্যে সাপে কামড়ানো রোগিদের জন্য এন্টি স্নক ভেনিয়ুম ঔষুধ সরবরাহ করা হয়েছে। আশা করি সাপে কামড়ানো রোগি সহ উপজেলাবাসীর চিকিৎসা সেবায় কোন ব্যাঘাত ঘটবেনা।

তিনি আরও বলেন, বিগত সময়ে এই হাসপাতালকে মানুষ নিতপুরের হাসপাতাল বলে মনে করতো। এখন কিন্তু তানা। বর্তমানে এ উপজেলার মানুষ এখানে সব রকমের স্বাস্থ্যসেবা পাচ্ছে। যদি কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন তাহলে অভিযোগ করবেন আমরা ব্যবস্থা নিব। বিভিন্ন অনলাইন ও পত্রিকায় পোরশায় সর্দিজ্বর ও কাশি ছড়িয়ে পড়েছে শিরোনামে খবর প্রকাশ হলে তিনি সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে রোগিদের খোঁজখবর নেওয়ার সময় উল্লেখিত কথাগুলি বলেন। তিনি হাসাপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আশা একাধীক রোগির সাথে কথা বলেন। সর্দিজ্বর হলে আতংকিত হওয়ার কিছু নেই বলে তিনি রোগিদের আশ্বস্ত করেন। এসময় হাসপাতালে আগত ও ভর্তি হওয়া রোগিদের স্বাস্থ্য এবং খাদ্যমান নিশ্চত করার জন্য তিনি স্বাস্থ্য কর্মকর্তাকে পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান সহ কর্মকর্তাবৃন্দ তার সাথে ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31