ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে তালের চারা উৎপাদন, বিপনন, রোপন ও পরিচর্যা বিষয়ক জনসচেতনতা সৃষ্টি শীর্ষক মাঠ দিবস পালিত হয়।
সোমবার ২০ সেপ্টেম্বর বেলা ৪টায় উপজেলার হাজিনগর ইউনিয়নের কুশমইল বেলীর মোড়ে এ মাঠ দিবস পালিত হয়।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার মহাপরিচালক ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাশ।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার পরিচালক (গবেষণা) ড. সমজিৎ কুমার পাল, ডাল গবেষণা কেন্দ্র বিএআরআই, ঈশ্বরদী পাবনার পরিচালক ড. দেবাশিষ সরকার, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল ওয়াদুদ, হাজিনগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা সাফিউল হকসহ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনার গবেষণা বিভাগের বিজ্ঞ ব্যক্তিবর্গ।
মাঠ দিবসে কুশমইল গ্রামের বেলাল হোসেনের প্রায় ৫ লক্ষাধিক তালের চারা উৎপাদন, বিপনন এবং পরিচর্যা বিষয়ে সরাসরি পর্যবেক্ষন করাই মূলত প্রধান উদ্দেশ্য।


