ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে স্থানীয় শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন ‘মানবতার বন্ধু’র পক্ষ থেকে মাস্ক ও সেনিটাইজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি রুবাইয়াত হক মেহেদী এর নেতৃত্বে একটি টিম শহরের কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে এই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমেদ, অর্থ সম্পাদক সাইফ মাহমুদ, হাসিবুর রহমান, মেহেদী হাসান নাবিল, সায়েশান আহম্মেদ, তরিকুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুরক্ষা সামগ্রী বিতরন প্রসঙ্গে অক্সফোর্ড প্রি ক্যাডেট স্কুল পরিচালক লিঙ্কন হোসেন মহারাজ বলেন, অসাধারণ একটা উদ্যোগ। আমরা সংগঠনের সাফল্য কামনা করছি।
প্রসঙ্গত, সংগঠনটি এর আগেও শহরের গরুর হাটে সহস্রাধিক মাস্ক বিতরন, করোনার দ্বিতীয় ঢেউ রুখতে স্টিকার ক্যাম্পেইন, অসচ্ছলদের মাঝে মুরগী ও গাছ বিতরণ করে সাড়া ফেলে দিয়েছিল।


