ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে “বরেন্দ্র বাতিঘর” নামক একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার আশড়ন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকতার হোসেন জুয়েল, আইহাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউজ্জামান টিটু মাস্টার, সূর্যমূখী কিন্ডার গার্টেন এর পরিচালনক মনিরুল ইসলাম প্রমূখ।


