IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ‘মহামারি করোনাতেও দেশের অর্থনীতি ভালো রয়েছে’

‘মহামারি করোনাতেও দেশের অর্থনীতি ভালো রয়েছে’

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : মহামারি করোনাতেও দেশের অর্থনীতি ভালো অবস্থানে রয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়ে দাড়িয়েছে ২ হাজার ২২৭ ডলার। এর মধ্য অন্যদেশকে ঋণ দেওয়া আমাদের অর্থনৈতিক সামর্থের প্রমাণ বহণ করে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বুধবার নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে প্রণোদনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরো জোরদারকরণে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শেখার সূচনা হয় উল্লেখ করে তিনি বলেন, শিশুরা যাতে ছোট থেকে তথ্য প্রযুক্তির সাথে পরিচিত এবং এবিষয়ে দক্ষ হয়ে উঠে সেটা নিশ্চিত করা সরকারের এই কর্মসূচির উদ্দেশ্য।

তিনি বলেন, মহামারি করোনায় দেশের উন্নয়ন কর্মকাÐ কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আবারও গতি পেয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ জেলার উন্নয়নে “নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প” গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত এই প্রকল্পের কার্যক্রম শুরু হবে। এটা বাস্তবায়ন হলে জেলার দৃশ্যমান পরিবর্তন হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে নিজেদের অগ্রগতির স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা ‘এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ। মন্ত্রী বলেন,দেশের দরিদ্র মানুষের জন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানো হয়েছে। বয়স্কভাতা, বিধবাভাতা এবং প্রতিবন্ধীভাতাসহ সব ধরনের ভাতা ভোগীদের আর্থিক সহায়তার পরিমানও বৃদ্ধি করা হয়েছে। অসহায় দরিদ্র কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ বক্তব্য রাখেন।

এসময় ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম সহ অন্যান্য দপ্তরের কমৃকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে খাদ্যমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ের সামনে করোনাকালে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, উপজেলা পরিষদ ল্যাবরেটরি বিদ্যালয়ের শিক্ষা ভবন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্বিতল বাসভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একই স্থানে তিনি তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৩ এর আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ, কৃষকদের মাঝে পেয়াজ বীজ বিতরণ এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ত্রাণের ঢেউটিন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতা বিতরণ করেন। পরে তিনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা ও আশ্রয়ন-২ বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভায় যোগদেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31