IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> দেলদুয়ারে বাল্যবিয়ের শিকার তিন শতাধিক ছাত্রী

দেলদুয়ারে বাল্যবিয়ের শিকার তিন শতাধিক ছাত্রী

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন টাঙ্গাইলের দেলদুয়ারে বাল্যবিয়ের শিকার হয়েছে প্রায় তিন শতাধিক ছাত্রী।

অপরিপক্ব বয়সেই কিশোরী বধূ সেজে সংসারের বোঝা মাথায় নিয়েছেন তারা। উপজেলার ২৭টির মধ্যে ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের আড়াই শতাধিক ছাত্রীর বাল্যবিয়ের খবর পাওয়া গেছে। এ ছাড়া ৯টি দাখিল মাদ্রাসার একটিতেই বাল্যবিয়ের শিকার হয়েছে ১৬ ছাত্রী।

সরেজমিন উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে বাল্যবিয়ের যে চিত্র পাওয়া গেছে তা উদ্বেগজনক।

এ নিয়ে শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম জানান, তার প্রতিষ্ঠানে শুধু এসএসসি পরিক্ষার্থীদের মধ্যে থেকেই ১৪ জনের বিয়ে হয়ে গেছে। অন্য শ্রেণির সঠিক তথ্য এখনও নিরূপন করা যায়নি।

সবেমাত্র ক্লাস শুরু হওয়ায় সবাই শ্রেণিকক্ষে আসছে না। সবাই আসা শুরু হলে বাল্যবিয়ের সংখ্যা আরও বেড়েছে কিনা জানা যাবে।

নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা আখলিমা বেগম জানান, এ পর্যন্ত তিনি ২৯ ছাত্রীর বাল্যবিয়ের তথ্য পেয়েছেন। সব শ্রেণির তথ্য পেলে সংখ্যাটি বেড়ে যেতে পারে। অভিভাবকদের অসচেতনতাই বাল্যবিয়ের কারণ বলে মন্তব্য করেন তিনি।

বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব জানান, তার প্রতিষ্ঠানের ৪১ ছাত্রী বাল্যবিয়ের শিকার।

এমএ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেম উদ্দিন বলেন, নতুন ১০ম শ্রেণির ১২৮ ছাত্রীর মধ্যে আটজনের বিয়ের সংবাদ পেয়েছি। অন্য শ্রেণিগুলোর বাল্যবিয়ের সংবাদ নিরূপনের চেষ্টা চলছে।

ডা. এফআর পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন জানান, তিনি ২৩ শিক্ষার্থীর বাল্যবিয়ের তথ্য পেয়েছেন।

এ ছাড়া এলাসিন নাছিমুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০ জন, সুফিয়া কাশেম উচ্চ বিদ্যালয়ের ১৫, লাউ হাটী এমএএম উচ্চ বিদ্যালয়ের ৩১, ড. আলীম আল রাজী উচ্চ বিদ্যালয়ের ২৭, মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের (পুটিয়াজানী) ২৩, দেওজান সমাজ কল্যাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ছয় ও পড়াইখালী বালিকা দাখিল মাদ্রাসার ১৬ শিক্ষার্থীর বাল্যবিয়ের তথ্য জানা গেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান বলেন, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি ও ৯টি মাদ্রাসার মধ্যে একটির তথ্য পাওয়া গেছে। তাতে দেখা গেছে ১২টি বিদ্যালয়ের ২৫৩ ও ১টি মাদ্রাসার ১৬ ছাত্রী বাল্যবিয়ের শিকার হয়েছে।

তবে সব প্রতিষ্ঠানের সঠিক তথ্য পেলে এ সংখ্যা তিনশ ছাড়িয়ে যাবে। করোনাকালে অর্থনৈতিক টানাপোড়েন, সামাজিক কুসংস্কার ও অভিভাবকদের অসচেতনতাই বাল্যবিয়ের কারণ বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31