IMG-LOGO

রবিবার, ৩০ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কিয়েভের কাছে গুদামে রুশ হামলায় নিহত ২৭চাঁপাইনবাবগঞ্জে ৩৩ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, স্বামী পলাতকবাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনমান্দায় ডিবি পরিচয়ে বাড়িতে হানা, স্বর্ণালংকার লুটের অভিযোগ; তিনজন আটকচারঘাটে ১৮৫ পিচ ইয়াবাসহ চিহিৃত ২ মাদক ব্যবসায়ী আটকপ্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী মিনুআত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সহযোগীতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররায়গঞ্জের একটি গ্রামের চার-চারটি রাস্তার একটিও পাকা না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে’চারঘাটে মাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করেভাই ও ভাইয়ের শশুর বাড়ীর লোকজনকে নিয়ে হামলায়রুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ১৪ জানুয়ারিগোদাগাড়ীতে উজানপাড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুনিবাসের নূর একাডেমিক ভবনের উদ্বোধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১লায়ন্স ক্লাব অব রাজশাহীসেন্ট্রাল এর ক্লাব চাটার্ডউপস্থাপন ও অভিষেক
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ধনেপাতায় রয়েছে যেসব স্বাস্থ্য উপকারিতা

ধনেপাতায় রয়েছে যেসব স্বাস্থ্য উপকারিতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ধনেপাতা খুব পরিচিত একটি রান্নার উপাদান, যেটা কিনা রান্নার স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুন। শুধু বাঙালি রান্নায়ই নয়, ভারতীয় রান্নায়ও ধনেপাতার ব্যবহার রয়েছে অনেক। এর সুগন্ধ যেকোনো খাবারের আকর্ষণ বাড়িয়ে দেয় কয়েকগুণ। খাবারে এর ব্যবহারের উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই জানা আছে। এটি খেতে যেমন দারুন তেমন রয়েছে স্বাস্থ্য উপকারিতা।

চলুন জেনে নেই ধনেপাতার উপকারিতা সম্পর্কে-

চোখ ভালো রাখতে সহায়তা করে

আমাদের চোখ ভালো রাখতে কাজ করে এই পরিচিত সুগন্ধি পাতা। ধনে পাতায় আছে ভিটামিন এ ও ভিটামিন সি। এতে আরও আছে ভিটামিন ই। সেইসঙ্গে এর অ্যান্টি অক্সিড্যান্টস উপাদান দৃষ্টিশক্তি ভালো রাখে। এমনকী কনজাঙ্কটিভাইটিসের আশঙ্কাও দূর করে। চোখের ছোটখাটো আরও অনেক সমস্যাও সারিয়ে তোলে ধনেপাতা। চোখ ভালো রাখতে নিয়মিত ধনেপাতা খান।

ডায়াবেটিস থেকে দূরে রাখে

ধনেপাতায় কিন্তু পর্যাপ্ত প্রোটিনও আছে। সেইসঙ্গে আছে ফাইবারও। আপনি যদি প্রতিদিন ধনেপাতার রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে খেতে পারেন তবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, বারবার ক্ষুধা লাগার অনুভূতি কমবে এবং নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিসও। তাই সুস্থ থাকার জন্য নিয়মিত ধনেপাতা খান।

পেটের সমস্যা দূর করতে সাহায্য করে

পেটের নানা ধরনের সমস্যায় ভুগতে থাকলে আজ থেকে ধনেপাতা রাখুন খাবারের তালিকায়। এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামটেরি উপাদান। উপকারী এই পাতা স্টমাক আলসারের মতো সমস্যা সমাধান করতে পারে। আপনার যদি বদ হজমের সমস্যা থাকে তবে তাও ঠিক করে দিতে পারে ধনেপাতা। পাশাপাশি দূর করে গ্যাসট্রিকের সমস্যাও।

লিভার ভালো রাখে

সুস্থ থাকার জন্য লিভার ভালো রাখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কাজে লাগতে পারে ধনেপাতা। এটি লিভারের জন্ডিসের মতো সমস্যাও সারিয়ে তুলতে পারে। সেইসঙ্গে দূর করে অন্যান্য সমস্যাও। যার ফলে লিভার ভালো থাকে। বাড়ে লিভারের কর্মক্ষমতা। শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ধনেপাতা।

হাড়ের শক্তি বৃদ্ধি করে

আমাদের হাড়ের শক্তি বাড়াতে প্রয়োজনীয় সব উপাদান পাওয়া যাবে ধনেপাতায়। এতে আছে প্রচুর ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস আছে। ডালের সঙ্গে বা সালাদে ধনে পাতা খেতে পারেন। তাতে হাড়ের ক্ষয় রোধ করা সহজ হয়। এই পাতা আপনার হাড়কে যথেষ্ট মজবুত করবে। ভালো রাখবে হাড়ের সংযোগস্থল। আর্থারাইটিসের সমস্যা সমাধান করতে পারে ধনেপাতা। পপক্সো অবলম্বনে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ