IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় অবশেষে একই মন্ডপে পূজা

মান্দায় অবশেষে একই মন্ডপে পূজা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : ইউএনওর হস্তক্ষেপে অবশেষে একই মন্ডপে দুর্গাপূজা উদযাপনে সম্মত হয়েছেন নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারসিমলা গ্রামের লোকজন। সামাজিক দ্ব›দ্ব নিরসন হওয়ায় এরই মধ্যে গ্রামে বইতে শুরু করেছে উৎসবের আমেজ। গ্রামবাসীর মাঝেও ফিরে এসেছে স্বস্তি।

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যার পর ইউএনওর সভা কক্ষে দুইপক্ষের লোকজনকে নিয়ে সমঝোতা বৈঠক করা হয়। বৈঠকে গ্রামবাসীর দুই পক্ষকে নিয়ে ঘন্টাব্যাপি আলোচন চলে। এতে সামাজিক দ্বন্দ্ব ভুলে একই মন্ডপে গূজা উদযাপনে সম্মত হন উভয়পক্ষ।

বৈঠতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীন কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আবু তালেবসহ পারসিমলা গ্রামের বিবাদমান দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই মন্ডপের কমিটি বিলুপ্ত করে নতুনভাবে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বিধান চন্দ্র তালুকদারকে সভাপতি ও বিমল চন্দ্র প্রামানিককে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

এ প্রসঙ্গে ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি অবহিত হয়ে উভয়পক্ষকে ডেকে নিয়ে সমঝোতা করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পারসিমলা গ্রামে সামাজিক দ্বন্দ্বে গ্রামবাসী দু’ভাগে বিভক্ত হয়ে একইস্থানে দুই মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়ায় উত্তেজনা দেখা দেয়। উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাও করেন স্থানীয়রা। এনিয়ে বিভিন্ন দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর তা নিরসনের উদ্যোগ নেন উপজেলা প্রশাসন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31