IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জে জাসদের বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : রাষ্ট্রের সেবামূলক সকল প্রতিষ্ঠানকে দূর্নীতিমুক্ত করতে জবাবদিহিমুলক ব্যবস্থা গ্রহণ, জেলা হাসপাতালে চিকিৎসা নিশ্চিতকরণে চিকিৎসকদের ক্লিনিক বাণিজ্য বন্ধ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জন্মনিবন্ধন ব্যবস্থায় হয়রানি বন্ধ ও অযৌক্তিক কর প্রত্যাহার এবং নেসকো কর্তৃক জোরপূর্বক স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন বন্ধ করে গণশুনানীর দেয়ার দাবী জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় নিমতলা এলাকার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন, জেলা জাসদের সহ-সভাপতি নিয়ামুল, জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জাতীয় যুব জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, সাধারণ সম্পাদক তসিকুল রেজা খাঁন তনু প্রমুখ।

বক্তারা বলেন, দূর্নীতিমুক্ত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে দেশ আরও উন্নতির দিকে ধাবিত হবে। এছাড়া হাসপাতালে সেবা গ্রহীতারা ঠিকমত চিকিৎসা সেবা পাচ্ছে না। সরকারি বেতন পাওয়ার পরও তারা ক্লিনিক বাণিজ্য চালিয়ে আসছে।

স্বাস্থ্যবিভাগে রীতিমত অরাজকতা চলছে, সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। এদিকে পৌরসভায় জন্মনিবন্ধন করতে আসা সেবাগ্রহীতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই।

অযৌক্তিকভাবে করের বোঝা চাপিয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। অবিলম্বে কর প্রত্যাহারের দাবী জানান বক্তারা। এছাড়া নেসকো গ্রাহকের অনুমতি না নিয়ে জোরপূর্বক মিটার স্থাপন করছে। এমনকি তারা গ্রাহকের প্রতি মামলা করার ভয়ভীতি দেখাচ্ছে। যা মোটেও কাম্য নয়, এহেন কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নেসকোর প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31