IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পর্যটকদের গাড়িতে ব্রাশফায়ার, অতঃপর…

পর্যটকদের গাড়িতে ব্রাশফায়ার, অতঃপর…

ধূমকেতু নিউজ ডেস্ক : বান্দরবানে ভ্রমণকারীদের গাড়িতে ব্রাশফায়ার ঘটনায় জনসংহতি সমিতি (জেএসএস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কেএসমং মারমাসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার গাইদ্যা ইউনিয়নের বাসিন্দার য়চিংখই মারমা বাদী হয়ে বান্দরবান সদর থানায় বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মামলায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমাকে (৬০) প্রধান আসামি করা হয়।

মামলায় অভিযুক্ত অন্য আসামীরা হলেন- রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার গর্জন ত্রিপুরা (৪০), চন্দ্রঘোনা থানার মংনুচিং মারমা (৫০), ক্যবামং মারমা (৫০), পুনুই থোয়াই মারমা (৫০), অমর জ্যাতি চাকমা অপু (৪০), বাদো মারমা (৩৫), বাসিংমং মারমা (৩০), মংচইকে মারমা (৫৫), জাইলিমং মারমা (৩০), মংসিং থোয়াই মারমা (৩৫), সুইলং মারমা (৩৫), ছুমং মারমা (৩৫), চথুই মারমা (৩৫), ক্যকা প্রু মারমা (৩৪), সিংনুংমং মারমা (৩৭), মংহাই মারমা (৩৪), ক্যউচিং (৩৮), ক্যসুইমং বাবুল (৫০), উচিংমং (৫০), গুনধন তঞ্চঙ্গ্যা (৫০), শক্তিলাল ত্রিপুরা (৪৫) এবং খোকন তঞ্চঙ্গ্যা (৫৭)। এছাড়া অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে মামলায়।

অভিযুক্ত আসামিরা বান্দরবান সদর, রাজবিলা, রোয়াংছড়ি এবং রাঙ্গামাটি জেলার রাজস্থলীসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মামলার বাদী য়চিংখই মারমা বলেন, চলতি মাসের গত ১৮ সেপ্টেম্বর রুমা উপজেলা দর্শনীয় স্থানগুলো ভ্রমণ শেষে রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে ফিরছিলেন। পথে বান্দরবান সদরের রাঙামাটি-বান্দরবান সড়কের কুহালং ইউনিয়নের গলাচিপায় এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীরা ভ্রমণকারীদের হত্যার উদ্দেশ্যে গাড়িতে ব্রাশফায়ার করে। এতে গাড়িটি উল্টে খাদে পড়ে ৬ জন আহত হয়। এ ঘটনায় গাড়ির বিভিন্ন অংশ ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ভ্রমণকারীদের গাড়িতে ব্রাশফায়ারের ঘটনায় ২৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31