IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> দুর্যোগে জনগণের পাশে ছিল শেখ হাসিনা সরকার : পলক

দুর্যোগে জনগণের পাশে ছিল শেখ হাসিনা সরকার : পলক

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকার দুর্যোগে সবসময় জনগণের পাশে ছিল। বিএনপি-জামায়াত কখনো দেশের মানুষের পাশে ছিল না, পাশে ছিলেন শেখ হাসিনা সরকার। দুর্যোগে, বন্যায় ত্রাণ দিয়েছেন শেখ হাসিনা সরকার। ২০১৭ সালের বন্যা, ২০২০ সালে বন্যা ও করোনায় পাশে ছিলেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, ডিসি, এসপি, বে-সরকারি প্রতিষ্ঠান দুর্যোগে জনগণের পাশে ছিলেন।

শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তমঞ্চে নাটোরের সিংড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

এসময় আরও বলেন, বিশ্বের সকল রাষ্ট্র যাতে করোনার ভ্যাকসিন পায় সেজন্য প্রধানমন্ত্রী জাতিসংঘে জোর দাবি জানিয়েছেন। যার জন্য আজ সারাবিশ্ব করোনার ভ্যাকসিন পেয়েছে। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয় এর জন্য স্কুল-কলেজ বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম চালু ছিল। ভার্চুয়াল আদালত চালু ছিল। যার ফলে দেড় লক্ষ মামলার শুনানী হয়েছে। প্রযুক্তির সহায়তায় ডিজিটাল কুরবানীর হাট চালু ছিল। যার ফলে করোনায় অর্থনীতির চাকা সচল ছিল। করোনার কারণে কোনকিছু বন্ধ ছিল না, সবকিছু চালু ছিল।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, কোথাও আগুন লাগলে, চুরি ডাকাতি হলে, মাদক ব্যবসা করলে, এ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ৯৯৯ এ ফোন করলেই সেবা পেয়ে যাই আমরা, এসবকিছুই সম্ভব হয়েছে প্রযুক্তির সহায়তায়। আমি আপনাদের বেতনভুক্ত চাকর, আপনাদের ট্যাক্সের টাকায় আমার বেতন হয়। আপনাদের সেবা করাই আমার কাজ। এসময় দুই হাজার বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা, পাঁচ হাজার গাছ, প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার, ৫টি সামাজিক প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ১০ হাজার টাকার চেক, ৩১২টি সাবমার্সিবল মটর, কেজি স্কুলের ৬০ জন শিক্ষকের মাঝে ২ হাজার টাকা করে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

সিংড়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার সাহা’র সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান শেখ, হুয়াওয়ে টেকনোলজি বাংলাদেশের প্রেসিডেন্ট জর্জ লিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31