IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে পদযাত্রা নদী ভ্রমন, মানববন্ধন ও র‌্যালী

ধামইরহাটে পদযাত্রা নদী ভ্রমন, মানববন্ধন ও র‌্যালী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। ‘নদী বাঁচলে বাঁচবে দেশ-সুস্থ সুন্দর পরিবেশ’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস ২০২১ উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস’র উদ্যোগে বাংলাদেশের ৫১ টি স্থানে নদী বাঁচাও বাংলাদেশ বাঁচাও, বাংলাদেশের নদী বাংলাদেশের প্রাণ, দেশ বাঁচাতে নদী বাঁচান এ রকম বিভিন্ন স্লোগান নিয়ে নদী রক্ষায় পদযাত্রা, নদী ভ্রমণ, মানববন্ধন ও র‌্যালি সহ নানান কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘’মানুষের জন্য নদী’’।

১৯৮০ সালে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া রাজ্যে শিক্ষক ও নদীপ্রেমিক মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে দিবসটি পালনের স‚চনা হয়। পরে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তা ছড়িয়ে পড়ে। ২০০৫ সালে জাতিসংঘের পক্ষ থেকে দিবসটি সমর্থন করা হয়। বাংলাদেশে ২০১০ সাল থেকে নদী দিবস পালন শুরু করা হয়।

আজ ২৬ শে সেপ্টেম্বর সকাল ১০ টায় আগ্রাদ্বিগুন থেকে পদযাত্রাা করে ঐতিহ্যবাহী আত্রাই নদীর এসে নদীভ্রমন অনুষ্ঠানে যোগদেন ও ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবির নওগাঁ জেলা শাখার নাগরিক সমাবেশে যোগদান করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী রক্ষার জন্য বারবার তাগিদ দিলেও বাস্তবায়নে কারো মধ্যেই ততটা তৎপরতা দেখা যায় না, দেশের নদীগুলো রক্ষায় সরকারি-বেসরকারি একক কোন প্রতিষ্ঠান নেই। নদীর দেখভালের জন্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। নদী রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ দরকার।

অনুষ্ঠানে গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় সদস্য আসাদুর রহমান (শাহিন), গ্রীন ভয়েস নেত্রকোণা জেলা সমন্বয়ক রাব্বী রাহীম রিপন, গ্রীন ভয়েস নওগাঁ জেলা সমন্বয়ক ফারুখ হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্নের অর্থ ও দপ্তর বিষয়ক সমন্বয়ক রাশেদুল ইসলামসহ নওগাঁ জেলা গ্রীন ভয়েস এর সদস্যবৃন্দর উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31