IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> রোহিঙ্গা সন্ত্রাসীদের অপহৃত ৩ বাংলাদেশি শ্রমিক উদ্ধার

রোহিঙ্গা সন্ত্রাসীদের অপহৃত ৩ বাংলাদেশি শ্রমিক উদ্ধার

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত তিন বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

উদ্ধার হওয়া তিনজন হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা আজিজুল ইসলাম ((২৪), নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আল আমিন (২৭) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. মুক্তার হোসেন মৃধা (২৭)।

স্থানীয়দের বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ সাদী বলেন, নির্মাণ কাজ দেওয়ার কথা বলে ২৪ সেপ্টেম্বর টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে নিয়ে ৩ বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে মোবাইলে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেয় তারা। বিষয়টি র‍্যাবকে তাৎক্ষনিক অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম।

তিনি আরও বলেন, এর পরিপ্রেক্ষিতে র‍্যাবের একটি অভিযানিক দল শনিবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা সংলগ্ন পাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের পুতিয়া গ্রুপের প্রধান ছৈয়দ হোছন ওরফে পুতিয়াসহ (২২) অন্তত ২৫ জন। ঘটনাস্থল থেকে অপহৃত বাংলাদেশি তিনজনকে উদ্ধার করা হয়।

শেখ সাদী বলেন, এ ব্যাপারে ভিকটিম আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31