ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মধ্যবাজার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহতদের আত্মার শান্তি, দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনের কেক কাটা হয়।
এসময় ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


