ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকাদান কর্মস‚চির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মন্ডল।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত, দীর্ঘ সারি লাইনে অধিক আগ্রহ সহকারে তাদের টিকা গ্রহণ করতে দেখা গেছে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পাবলিক হেল্থ বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১ দিনের জন্য ১৫শত টিকা বরাদ্দ পাওয়া গেছে, যা দিন ব্যাপী প্রদান করা হবে, এছাড়াও স্থায়ী কেন্দ্র হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।’


