ধূমকেতু প্রতিবেদক, লালপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সু-যোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিন পালন করেছে উপজেলা আওয়ামী লীগ।
দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে লালপুর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটাসহ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য এ্যাড, আবুল কালাম আজাদ।
আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি, নাটোর জেলা আওয়ামী লীগের নেতা বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল, আওয়ামী লীগের নেতা আতাউর রহমান জার্জিস, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।


