IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজীগোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ময়নুল ইসলাম (৩২)। তিনি কালিকাপুর ইউনিয়নের চকগোবিন্দ দহপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতরা একই গ্রামের আজিবর রহমানের ছেলে জালাল হোসেন (৩৮) ও ইমাজ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)। এদের মধ্যে জালাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে হতাহতরা একটি মোটরসাইকেলে ফেরিঘাটের দিক থেকে নিজ গ্রামে ফিরছিলেন। তাঁরা উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ময়নুল ইসলামের মৃত্যু ঘটে।

নিহতের বাবা নজরুল ইসলাম বলেন, ছেলে ময়নুল ও অপর দুজন নৌকার দাঁড় টানতে পারদর্শী। নিয়ামতপুর উপজেলার মালঞ্চি গ্রামে নৌকবাইচ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য মঙ্গলবার দুপুরের দিকে একটি মোটরসাইকেলে তাঁরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে যান। সেখান থেকে ফেরার পথে দুঘটনার শিকার হন তাঁরা।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক তদন্ত মেহেদী মাসুদ বলেন, রাত হওয়ায় ঘাতক প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31