ধূমকেতু প্রতিবেদক, পোরশা : “আমরা কন্যাশিশু প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যের আলোকে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে নেতৃত্বে দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনজুর মোর্শেদ চৌধুরী। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা।
সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।
মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান, নির্বাচন কর্মকর্তা তোজান্মেল হক, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, অর্ধ শতাধিক কন্যাশিশু।


