IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

ঝালকাঠিতে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বরাদ্দে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে মৃত, প্রবাসী, প্রবাসীর পরিবার ও স্বচ্ছল ব্যক্তিদের নামে প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির চালের কার্ড বরাদ্দের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ১০ আগস্ট উপজেলা খাদ্য অদিধপ্তর খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা হালনাদাগ করতে ইউপি চেয়ারম্যানদের নোটিশ প্রদান করেন। নোটিশের আলোকে চেয়ারম্যান ইউপি সদস্যদের সাথে আলোচনা না করেই পুরাতন তালিকায় থাকা অস্বচ্ছল দুস্থ, প্রতিবন্ধী সুবিধাভোগীদের নাম কর্তন করে নতুন তালিকা তৈরি করেন। নতুন তালিকায় চেয়ারম্যান তার নিজের আত্মীয়স্বজন ও অনুসারিসহ মৃত প্রবাসী, ব্যবসায়ীদের অন্তর্ভূক্ত করেন। এছাড়াও একই পরিবারে একাধিক নামও অন্তর্ভূক্ত করা হয়েছে। আবার অনেকে নামে ভিজিডি থাকা সত্ত্বেও তাদেরকে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আনা হয়েছে। এ অনিয়মের অভিযোগে তিন ইউপি সদস্য দেলোয়ার, তরিকুল ও নাসির গত ২৭ সেপ্টেম্বর চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খাদ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ জানিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা। অভিযোগ রয়েছে চেয়ারম্যানের দেয়া নতুন তালিকা যাচাই-বাছাই না করেই ঐ তালিকায় প্রত্যেকের নামে কার্ড ইস্যু করে গত ২৯ সেপ্টেম্বর চাল বিতরণ শুরু করেছে খাদ্য বিভাগ।

এখন হালনাগাদে বাদ পড়া সুবিদাভোগী পরিবার গুলো এই করোনাকালে চাল না পেয়ে অর্ধহারে-অনাহারে দিন কাটাচ্ছে। বাদ পড়া কয়েকজন সুবিদাভোগী জানায়, নাম বাদ পড়ার কারন জানতে গেলে চেয়ারম্যানে কয় মেম্বারের কতা, মেম্বারে কয় চেয়ারম্যানের কতা। মোরা এহন কি হরমু না খাইয়া মইরা জামু?

সরেজমিনে দেখা গেছে, উত্তমপুর এলাকায় প্রচীরের মধ্যে দোতলা পাকা ভবনের মালিক রুস্তুর আলী হাওলাদার গত চার বছর আগে মৃত্যুবরন করেন। তার দুই ছেলেরই স্থানীয় উত্তমপুর বাজারে ব্যবসা রয়েছে। একজনের পার্সের ব্যবসা অন্যজনের স্যানিটারির ব্যবসা। কিন্তু মৃত ব্যক্তির নামে চেয়ারম্যান ১০ টাকা কেজির চালেন কার্ড বরাদ্দ দিলেও ঐ পরিবারটি জানেনা। নতুন তালিকায় তার সিরিয়াল নম্বর ৬৫৮।

প্রবাসী শাওনের নামও নতুন তালিকায় নাম রয়েছে। তালিকায় সিরিয়াল নম্বর ৬১৪। বর্তমানে তার বাবা খুলনা ও মা বরিশালে বসবাস করে।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন শুরু মিয়া জানান, আমার ইউপিতে আগে সুষ্ঠ কোন বন্টন ছিল না। সুষ্ঠ বন্টন করায় কিছু সুবিধাভোগীর নাম বাদ পড়েছে। তড়িগড়ি করে নতুন তালিকা প্রস্তুত করায় মৃত, প্রবাসী, স্বচ্ছল পরিবারের নাম তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে। কয়েকটি সংশোধন করা হয়েছে। বাকি গুলোও খুঁজে বের করে সংশোধন করা হবে।

উপজেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, মেম্বার-চেয়ারম্যানদের ভাগাভাগি নিয়ে একটা জামেলা তৈরি হয়েছে সেটা তাদের ব্যাপার। কিন্তু তালিকায় অনিয়ম হলে তা সংশোধন করা হবে। প্রতি মাসেই সংশোধন হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোক্তার হোসেন বলেন, তালিকায় যদি কোন মৃত প্রবাসী, প্রবাসীর পরিবার, স্বচ্ছল ব্যক্তিদের নাম অন্তর্ভূক্ত হয়ে থাকে তাদের নামকে সুপারিশ করছে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31