IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> শিক্ষা >> আজ ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

আজ ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ক-ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ।

প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে এই পরীক্ষা। পাঁচটি ইউনিটের পরীক্ষার আসন বিন্যাস, সময় ও নম্বর নিয়ে তথ্য প্রকাশ করেছে ঢাবি।

শিক্ষার্থীদের থাকা ও যাতায়াত অসুবিধার কথা বিবেচনা করে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির সিট ঢাকার বাইরে নেওয়া হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মানবণ্টন ও সময় গত সেশনের মতোই।

এবার ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটের সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন তিন লাখ ২৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ৪৫ জন আবেদনকারী।

‘ক’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন। আর মোট আসন সংখ্যা ১৮১৫টি। সেক্ষেত্রে এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ দশমিক ৯৯ জন।

ইউনিটভিত্তিক পরীক্ষার সময় ও মানবণ্টন

ক-ইউনিটের পরীক্ষা ১ অক্টোবর, খ-ইউনিটের ২ অক্টোবর, গ-ইউনিটের ২২ অক্টোবর, ঘ-ইউনিটের ২৩ অক্টোবর। এসব পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত। এই চারটিতে ৬০ নম্বরের এমসিকিউয়ের জন্য সময় ৪৫ মিনিট। ৪০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট। মোট ৯০ মিনিটে ১০০ নম্বরের উত্তর দিতে হবে।

এছাড়া চারুকলার (চ-ইউনিট) ৪০ নম্বরের সাধারণ জ্ঞান পরীক্ষা ৯ অক্টোবর বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ৩০ মিনিটের মধ্যে ৮০ নম্বরের উত্তর দিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড ও আসন বিন্যাস জানার প্রক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।

একই ঠিকানায় প্রবেশ করে ভর্তি পরীক্ষার কেন্দ্র ও আসন দেখা যাবে। এএমএস’র মাধ্যমেও জানা যাবে।

এসএসএস’র মাধ্যমে জানতে DU ইউনিটের নাম ভর্তি পরীক্ষার রোল (ইংরেজিতে) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে পরবর্তী এসএমএস’র মাধ্যমে কেন্দ্র ও সিটের অবস্থান জানিয়ে দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31