IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> নতুন আপডেট নিয়ে আসছে উইন্ডোজ ১১

নতুন আপডেট নিয়ে আসছে উইন্ডোজ ১১

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নতুন আপডেট নিয়ে আসছে উইন্ডোজ ১১। জানা গেছে, অক্টোবরের ৫ থেকে ব্যবহারকারীরা তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপডেট করার সুযোগ পাবেন।

তবে উইন্ডোজের পক্ষ থেকে জানানো হয়েছে একসঙ্গে সব ব্যবহারকারীকে আপডেট লিংক পাঠানো হবে না। ধীরে ধীরে সব ব্যবহারকারীকে তা পাঠানো হবে। এর পাশাপাশি উইন্ডোজ ১১ চালানোর জন্য কী কনফিগারেশন প্রয়োজন সে বিষয়েও জানিয়ে দেওয়া হযেছে।

অ্যান্ড্রয়েড অ্যাপ সাপোর্ট, সিস্টেম অ্যাপের রি-ডিজাইনসহ একাধিক আপডেট নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্টার্ট মেনুর পরিবর্তনসহ একাধিক আপডেট নিয়ে আসা হয়েছে। স্টার্ট মেনুর ক্ষেত্রে যে বড় পরিবর্তনটি এসেছে তা হলো স্টার্ট মেনুর স্থানের ক্ষেত্রে পরিবর্তন।

এছাড়া টাস্ক বারের ক্ষেত্রে একটি পরিবর্তন আনা হয়নি। বর্তমানে টাস্ক বারটি ফিক্সট এবং সেটির কোনো পরিবর্তন হয় না। টাস্ক বারটি স্টার্ট মেনুর সঙ্গে একসঙ্গে থাকবে। এগুলোই উইন্ডোজ ১১-এর ক্ষেত্রে মূল পরিবর্তন করা হয়েছে।

উইন্ডোজ ১১ এর ক্ষেত্রে স্টার্ট মেনুটি একদম মাঝখানে থাকবে। এটিকে অবশ্য পুনরায় আগের মত বাঁ-দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

যেভাবে এই কাজটি করবেন,- প্রথমে টাস্কবারে রাইট ক্লিক করতে হবে। তারপর টাস্কবার বিহেভিয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপর অ্যালাইনমেন্ট সেটিংসে গিয়ে লেফ্ট সিলেক্ট করতে হবে। এই অপশনে ক্লিক করার পর মেনু ও টাস্কবার বাঁ-দিকে দেখাবে।

যদি কোনো অ্যাপ পিন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি বিশেষ পদ্ধতি চালু করা হয়েছে। ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন উইন্ডোজ ১১-এর ক্ষেত্রে কাজ করে না। তবে মনে করা হচ্ছে আগামী দিনে এই ভার্সনের নতুন কোনো আপডেট এলে সেখানে ড্রাগ অ্যান্ড ড্রপ কাজ করবে।

বর্তমানে যেভাবে পিন আনপিন করা যাবে, তা হলো- প্রথমে ব্যবহারকারীকে নির্দিষ্ট অ্যাপটি খুলতে হবে। তারপর ওই অ্যাপের ক্লক আইকনের উপর ক্লিক করতে হবে। এবং সেখান থেকে টাস্কবারে পিন করার অপশন খুঁজে পাবেন ব্যবহারকারী। তবে কোনো অ্যাপকে শুধুমাত্র টাস্ক বারের উপরেই পিন করা যাবে। অন্য কোথাও পিন করা যাবে না।

অন্যদিকে, আনপিন অপশনটিও রয়েছে। কোন পিন করা অ্যাপের ওপর রাইট ক্লিক করতে হবে। এবং সেখান থেকে আনপিন অপশনটি পাওয়া যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031