ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় সাপাহার জিরো পয়েন্ট চত্বরে সাধারণ মানুষ ও সাপাহার ক্যাডেট একাডেমীর শিক্ষার্থীরা এক পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠানে মিলিত হয়।
এসময় আলহাজ নুরুল হক মাস্টার ও সাংবাদিক তছলিম উদ্দীন দিবসের তৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন।
৩০মিনিট কালব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সম্পাদক প্রদিপ সাহা, সাংবাদিক গোলাপ খন্দকার, সাপাহার মডেল প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামসহ অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।


