ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সহযোগি সংস্থা আসুস’র গঠিত পিসক্লাবের আয়োজনে আন্তর্জাতিক শান্তি ও অহিংস দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আসুসের নির্বাহী পরিচালক রাজকুমার শাও এর সভাপতিত্বে আন্তর্জাতিক শান্তি ও অহিংস দিবসে আসুসের ফিল্ড অফিসার কবিরুলের সঞ্চালনায় সভায় পিসক্লাবের সদস্যদের মাঝে পক্ষকাল ব্যাপি বিষয়ভিত্তিক কন্টেস্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার ৪ ইউনিয়ন ও পৌর শাখার পিসক্লাবের সদস্য এবং আসুসের প্রেগ্রাম ম্যানেজার আয়েশা খাতুন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আন্তর্জাতিক শান্তি ও অহিস দিবসের উপর বিষয়ভিত্তিক কন্টেস্টে পিসক্লাবের দু’জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


