IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> মেঘনার এক ইলিশের দাম সাড়ে পাঁচ হাজার টাকা

মেঘনার এক ইলিশের দাম সাড়ে পাঁচ হাজার টাকা

ধূমকেতু প্রতিবেদক, তজুমউদ্দিন : ভোলার তজুমউদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি ঘাটে তুলতেই একনজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।

জানা যায়, শুক্রবার দুপুরে তজুমউদ্দিনে মেঘনার তীরবর্তী শশীগঞ্জ স্লুইসগেট এলাকার জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের ৫টি ইলিশের সঙ্গে ধরা পড়ে এই বড় ইলিশও।

পরে বিকেলে স্লুইসগেট এলাকার মাছঘাটে ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তুললে ব্যবসায়ী কুট্টি বেপারি সর্বোচ্চ দামে ৫ হাজার ৫০০ টাকায় কিনে নেন। এছাড়াও বাকি ৫ ইলিশ ৩ হাজার টাকায় ক্রয় করেন তিনি।

কুট্টি বেপারী বলেন, অভিযান শুরুর আগে এখন নদীতে মোটামুটি মাছ উঠছে। মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। সপ্তাহখানেক হলো নদীতে বড় ইলিশের দেখা মিলেছে। কয়েক দিনের মধ্যে এটাই ঘাটের সবচেয়ে বড় ইলিশ। মাছটি অধিক লাভে ঢাকায় বিক্রির জন্য অন্য মাছের মোকামে পাঠিয়েছি।

তজুমউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন মিয়া জানান, এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এখন সাগরের নোনাপানি থেকে ডিম ছাড়ার উদ্দেশ্য নদীর মিঠাপানিতে বড় ইলিশরা আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তার প্রমাণ।

এটা আমাদের সাগরের ৬৫ দিনের অভিযান সফল হওয়ার একটা লক্ষণ। আশা করি আগামী ৪ অক্টোবর থেকে ২২ দিনের মা ইলিশ রক্ষার অভিযান সফল হলে এর চেয়েও বড় ইলিশ দেখা মিলবে জেলের জালে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। ২৪ সেপ্টেম্বর রাতে ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে করিম মাঝির জালে মাছটি ধরা পড়ে।

পরদিন শনিবার সকালে ধনিয়া তুলাতুলি মাছঘাটে নান্নু চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তোলা হয়। মাছ ব্যবসায়ী আলামিন সর্বোচ্চ ৪ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31