IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> ঝালকাঠিতে চোর অপবাদে যুবককে মারধর, বোনের শ্লীলতাহানি

ঝালকাঠিতে চোর অপবাদে যুবককে মারধর, বোনের শ্লীলতাহানি

ধূমকেতু প্রতিবেদক, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুরে ইমরান (২৮) নামে এক যুবককে চোর অপবাদ দিয়ে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে নিজের ভাইকে মারধরের খবর পেয়ে বোন ফাতেমা এগিয়ে আসলে তাকেও মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

এই ঘটনায় রাজাপুর থানায় লিখিত একটি অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছে রাজাপুর থানা পুলিশ।

স্থানীয়রা জানান, রাজাপুর উপজেলার নিজামিয়া গ্রামের সোহরাব হোসেনের পুত্র যুবক ইমরান হোসেনকে চোর আখ্যা দেয় একই এলাকার সিদ্দিক বিশ্বাস। এনিয়ে কথাকাটাকাটির জেরে শুক্রবার সকাল ১১টার দিকে ইমরানের উপর অতর্কিত হামলা চালায় সিদ্দিক বিশ্বাস, তার স্ত্রী, দুই ছেলে গিয়াস বিশ্বাস, রিফাত বিশ্বাসসহ ৫/৬জনে। এসময় ইমরানকে মারধর করে গুরুতর আহত করা হয়। ভাইকে মারধরের সংবাদ পেয়ে ফাতেমা ছুটে গেলে তাকে মারধর করে পরিহিত কাপড় ছিড়ে শ্লীলতাহানি ঘটায়।

স্থানীয়রা আরও জানান, ইমরান গুরুতর আহতাবস্থায় রাজাপুর হাসপাতালে ভর্তি হলে সেখানেও প্রতিপক্ষ হামলাকারীরা প্রভাব খাটিয়ে একদিনের মধ্যে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগে বাধ্য করে। পরে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি হলে সেখানেও ঘটে একই ঘটনা। কোন উপায় না পেয়ে ইমরান ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বোন ফাতেমা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন।

আহত ফাতেমা জানান, ভাইকে মারধরের খবর পেয়ে ছুটে গিয়ে ছাড়িয়ে দিতে চাইলে সিদ্দিক বিশ্বাসের পুত্র গিয়াস আমাকে মারধর করে পড়নের ওড়না ও জামা টেনে ছিড়ে ফেলে।

ফাতেমা আশঙ্কা প্রকাশ করে আরো জানান, আমার ভাই মৃত্যু শয্যায়। তারা গলা চিপে মেরে ফেলতে চেয়েছিলো।

স্থানীয় শামীম জানান, উভয় পক্ষের মধ্যে মারামারি শুরুহলে সিদ্দিক বিশ্বাসের স্ত্রী এসে তাকে জড়িয়ে ধরে। এসময় ফাতেমা এলে সিদ্দিকের পুত্র দুটি ঘুষি দেয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, আমরা উভয়পক্ষ নিয়ে শালিস মিমাংসা করে দেয়ার চেষ্টায় আছি।

বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সুরু মিয়া জানান, ঘটনার পরে স্থানীয় দুজন গ্রণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি মিমাংসার জন্য দায়িত্ব দিয়েছি। তারা সমাধানের চেষ্টা করছেন। আশা করছি দ্রুতই এর সমাধান করা সম্ভব হবে।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, নিজামিয়া গ্রামে হামলার ঘটনায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31