IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬নুসরাত তাবাসসুম এমপির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়েরজনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার; রাষ্ট্রপতিগোপালগঞ্জ-১ আসনের এমপির গাড়িসহ একসঙ্গে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিকনুসরাত তাবাসসুম এমপির বাড়ি পরিদর্শনে কুষ্টিয়া যাচ্ছে বিরোধী দলের সংসদীয় দলকুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলী
Home >> খেলা >> এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট

এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) দায়িত্ব নিলেন ক্লেয়ার কনর। এমসিসির ২৩৪ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে যাত্রা শুরু হলো সাবেক এই ইংলিশ অধিনায়কের। শুক্রবার (১ অক্টোবর) এমসিসির লর্ডস অফিসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কনর।

গত বছরের জুনে কনরের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছিলেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়কেরই স্থলাভিষিক্ত হন কনর।

গত বছরই দায়িত্ব নেয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপের কারণে তা এক বছর পিছিয়ে যায়। এই সময়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন সাঙ্গাকারা।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডে (ইসিবি) নারী ক্রিকেটে পরিচালকের দায়িত্বেও আছেন দেশটির হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা কনর। ২০০০ সালে এমসিসির আজীবন সদস্য নির্বাচিত হন তিনি।

এমসিসির দায়িত্ব নিয়ে কনর বলেন, ‘এমসিসির প্রেসিডেন্ট হতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। কুমার সাঙ্গাকারাকে ধন্যবাদ জানাতে চাই এই গুরুত্বপূর্ণ পদে আমার উপর আস্থা রাখার জন্য।’

তিনি আরও বলেন, ‘ড্রেসিংরুম ও বোর্ডরুমে অর্জিত অভিজ্ঞতা দিয়ে আগামী ১২ মাস চেষ্টা করবো ক্লাবের নেতৃত্ব ও কমিটির সঙ্গে একসঙ্গে কাজ করতে, ভূমিকা রাখার ও তাদের সমর্থন দেওয়ার। আমি সত্যিই এমসিসি দলের অংশ হবার জন্য উন্মুখ হয়ে আছি।’

১৯৯৫ সালে ১৯ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় কনরের। ২০০০ সালে অধিনায়কত্ব পান তিনি। তার অধীনে ৪২ বছরের ইতিহাসে ২০০৫ সালে প্রথমবারের মত অ্যাশেজ সিরিজ ১-০ ব্যবধানে জিতে ইংল্যান্ড নারী দল।

এদিকে, এমসিসির নতুন চেয়াারম্যান হিসেবে কাজ শুরু করেছেন ব্রুস কার্নেগি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31