IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে জামাইবাবুর ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার

নন্দীগ্রামে জামাইবাবুর ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা, ধর্ষক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে জামাইবাবুর ধর্ষণে শ্যালিকা অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামে। ধর্ষক গৌতম চন্দ্র সরকারকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানা গেছে, ৫ বছর পূর্বে নাটোর জেলার সিংড়া উপজেলার ইটালি গ্রামের লঙ্কেশ্বর চন্দ্রের ছেলে গৌতম চন্দ্র সরকার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের যুবরাজের বড় মেয়ে ফুলকুমারীকে (২৫) বিবাহ করে ঘরসংসার শুরু করে। তাদের ঘরে ২টি ছেলে সন্তান রয়েছে।

গৌতমের পিতা-মাতার সাথে বনিবনা না হওয়ায় ১ বছর পূর্বে সে স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে এসে ঘরজামাই হিসেবে বসবাস শুরু করে দেয়। এভাবে বসবাস করাকালীন গৌতম চন্দ্র সরকারের কুনজর পড়ে ১৪ বছর বয়সি শ্যালিকার প্রতি।

তার শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী সাংসারিক কাজে দিনের অধিকাংশ সময় বাড়ির বাহিরে থাকায় চলতি বছরের ২৫ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭ টারদিকে গৌতম চন্দ্র শয়ন ঘরে তার শ্যালিকাকে ভয়ভীতি দেখিয়ে প্রথমবার ধর্ষণ করে। এরপর সে দফায় দফায় তাকে ধর্ষণ করে থাকে।

গত ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টারদিকে মেয়েটির হঠাৎ পেট ব্যাথা হলে তাকে পরিক্ষা নিরীক্ষা করে দেখা যায় সে ৫ মাসের অন্তঃসত্ত্বা। এরপর রবিবার ৩ অক্টোবর মেয়েটির বাবা বাদী হয়ে গৌতম চন্দ্র সরকারকে আসামি করে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করে।

সেই মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রাতেই বগুড়া জেলার শেরপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে ধর্ষক গৌতম চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সোমবার ৪ অক্টোবর থানা পুলিশ মেয়েটির ধর্ষণ পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ও ২২ ধারায় জবানবন্দী প্রদানের জন্য আদালতে প্রেরণ করে।

পরে থানা পুলিশ আসামি গৌতম চন্দ্র সরকারকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে। মামলাটি তদন্ত করছেন থানার এসআই শরিফুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31