ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সরিফা রানা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি’র পক্ষ থেকে ৪৫ পুজামন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সরিফা রানা ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র মহন্ত।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ রায়, সোহেল রানা, আনিছুর রহমান আলো, মোতাহার আলী, নিকুঞ্জু চন্দ্র, মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার রায়, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি তীর্থ সলিল রুদ্র।


