IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পূর্ব সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন পূর্ব সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। আর এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ সকল বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

এ সময় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগে মাদক সেবনকারীদের কোন ঠাঁই হবেনা। সেইদিক বিবেচনায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। সংগঠনের দায়িত্ব নিতে হলে মাদক মুক্ত থাকতে হবে। আর তাই এই প্রথম কোন একটি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্বে দলের দায়িত্ব নিতে আগ্রহীদের ডোপ টেস্ট নেয়া হয়েছে। সম্মেলনের আগেই এই টেস্টের ফলাফল আসবে। এতে যদি কেউ মাদকাসক্ত চিহ্নিত হন তবে তাকে প্রয়োজনে দল থেকে বহিস্কার করা হতে পারে। আর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস হয়ে থাকবে বলে জানান তিনি।

ডোপ টেস্টের এই সিধান্ত নিয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে শাহ জালাল মুকুল আরও বলেন, আগামী বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ উপলক্ষে গত ২ অক্টোবর শনিবার জেলা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থী হিসেবে জেলার ১০ নেতাকর্মীর ডোপ টেস্ট করা হয়েছে। রাজধানী ঢাকার পপুলার হাসপাতালে স্বেচ্ছাসেবক লীগের পদ প্রত্যাশীরা এই ডোপ টেস্ট দিয়ে আসেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেহেতু দলে অনেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি সেহেতু সম্মেলনের দিন প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে প্রথমে সমঝোতার মাধ্যমে চেষ্টা করা হবে। আর তা না হলে ভোটের মাধ্যমে এসব পদে দ্বায়িত্বপ্রাপ্তদের নির্বাচিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইফতেখারুল ইসলাম সুজন, জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শহিদুল হুদা অলক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31