ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত একটি র্যালী রহনপুর স্লুইসগেট এলাকা থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি গোলাম মোস্তফা।
সভায় বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু,প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, এনামুল হক,আলাউদ্দিন, ফজলুল করিম, শফিকুল ইসলাম প্রমূখ।
সভা থেকে শিক্ষকদের চাকুরী জাতীয়করনের দাবী জানানো হয়।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news