ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নৌকা ডুবির ঘটনায় সাঁতার না জানা ২জন সহ ৩ জন অলৌকিকভাবে বেঁচে ফিরলেন। এতে করে তাদের পরিবারে বয়ে চলেছে আনন্দ। কিন্তু বেঁচে ফেরা জীবনসংগ্রামী মোখলেসুর ২ সন্তান ও স্ত্রী কে নিয়ে এখন দিশেহারা। সব হারিয়ে সংসার চালানো নিয়ে দু:শ্চিন্তায় তিনি। আর বাকী ২ জনের সেদিনের ঘটনা এখনও তাড়া করে বেড়ায়।
সাঁতার না জানা অলৌকিকভাবে বেঁচে ফের দের একজন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের বজলুর রহমানের ছেলে মোখলেসুর রহমান(৩৮) জানান, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে পথে ৩০ টাকা পিস প্রতি ৫শ ডাব ধারে কেনেন। সেসাথে নগদে ২ বোঝা আঁখ কেনেন দশ রশিয়া বাজারে বিক্রির জন্য ।বিকেলে সাপ্তাহিক হাট ধরার জন্য দুপুর ২টার দিকে নৌকায় উঠে ১০ রশিয়া ঘাটে রওনা দেন তিনি। মাঝ নদীতে মূল পদ্মায় নৌকাটি আসলে অতিরিক্তভাবে ডুবতে থাকে। এসময় সবাই নৌকা থেকে লাফ দিলেও তিনি নৌকার উপরেই ছিলেন। এক পর্যায়েয়ে নৌকা টি উল্টে যেতে থাকলে তিনি একটি বেগুনের বস্তা ভাসতে দেখে চেপে ধরে ভাসতে থাকেন। ১ ঘন্টা ভেঁসে থাকার পর স্থানীয়রা একটি নৌকা নিয়ে তাকে উদ্ধার করে। সেদিনের ঘটনা বর্ননা দিতে গিয়ে আঁতকে উঠেন তিনি।
তিনি হতাশার সুরে আরও জানান, বাড়িতে সবাই আনন্দিত হলেও তিনি এখন আতঙ্গ ও হতাশাগ্রস্থ। দিন এনে দিন খাওয়া এ ব্যক্তিটি পাইকারদের কাছ থেকে কেনা ডাবের টাকা শোধ না দিতে পারলে আবার ডাব নিতে পারবেননা।শুধু তাই নয় তার কাছে আঁখ ও সামান্য যে টাকা ছিল সবই চলে গেছে পদ্মার পেটে। কিভাবে তার সংসার চলবে আর কিভাবে ডাবের পাইকারের সামনে তিনি দাঁড়াবেন এ নিয়ে চিন্তিত তিনি।
অলৌকিক ভাবে নিখোঁজ ৮ জনের মধ্যে অপর ২ বেঁচে ফেরারা হলেন সাঁতার না জানা মৃত্যুর দুয়ার থেকে বেঁচে আসা শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কটাপাড়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে সাবানা (২২) এবং তার শিশু সন্তান ৪ মাস বয়সী মেয়ে আশিফা ।
তিনি জানান, গত বুধবার শ্বশুর বাড়ি ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে বাবার বাড়ি পাঁকা যাওয়ার পথে নৌকাডুবির শিকার হন। ঘাট থেকে ছোট শিশু ও বাবা মনিরুল ইসলাম কে নিয়ে তিনি অন্যান্য যাত্রীদের সাথে নৌকায় উঠেন। কিন্তু নৌকা ছাড়ার আধাঘন্টার মধ্যেই পদ্মা নদীর প্রচন্ড স্রোতে নৌকাটি উল্টে যায়। এ সময় তিনি কোলের সন্তানকে এক হাতে বুকে আঁকড়ে ধরে বাবা সহ নৌকায় থাকা একটি চিনাবাদামের বস্তা অন্য হাতে ধরে নদীতে ভাসতে থাকেন। এভাবে প্রায় ২ ঘণ্টা ভাসার পর অন্য একটি নৌকা তাদের উদ্ধার করে।


