ধূমকেতু প্রতিবেদক, পোরশা : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নওগাঁর পোরশায় পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা প্রশাসনের নিরাপত্তা বিষয়ক এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
উৎসবমূখর পরিবেশে এবং নির্বিঘেœ পূজা উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি নিরঞ্জন মাস্টার, সম্পাদক তপন ঋষিসহ সকল পূজা মন্ডবের সভাপতি ও সম্পাদক।


