ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ নারীসহ ১৭জন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন. নজরুল ইসলাম, ফয়েজ, নাজমুল হক, জসিম উদ্দিন, নাদিম, মোয়াজ্জেম হোসেন, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন, আনারুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশাল, ফয়সাল, রাজু আহম্মেদ, জাইদুল ইসলাম, রোকসানা বেগম, আনারুল ইসলাম, মুসলেমা বেগম।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত পলাতক, জিআর ও সিআর পরোয়ানাভূক্ত ২ নারী আসামীসহ মোট ১৭ জনকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।।


