IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> আয়ের উৎস ময়লার ভাগাড়

আয়ের উৎস ময়লার ভাগাড়

ধূমকেতু প্রতিবেদক, আদমদীঘি : শহরের মানুষের আবর্জনা আমাদের কাছে আয়ের উৎস। আবর্জনা কুড়িয়ে আমার মতো আরও ৩০-৩৫ পরিবার চলে। শিশুকাল থেকেই আমি আবর্জনা কুড়িয়ে সংসার চালাচ্ছি। স্বামী আর দুই ছেলে নিয়েই আমার সংসার। কথাগুলো বলছিলেন বগুড়া রেলস্টেশন বসতির বাসিন্দা জরিনা বেগম।

সরেজমিনে দেখা গেছে, বগুড়া পৌরসভার মানববর্জ্য শোধনাগার সেউজগাড়ি শহীদ চান্দু স্টেডিয়াম রোডে অবস্থিত। এখানে তার মতো অনেকেই মানববর্জ্য ঘেটে বের করছেন প্লস্টিক পণ্য, কাচের ও প্লাস্টিকের বোতল, মেডিকেল পণ্য। যা তারা ভাঙাড়ি হিসেবে বিক্রি করেন শহরের ব্যবসায়ীদের কাছে। প্রতিনিয়ত এখানে শহরের ডাস্টবিনের আবর্জনা ফেলা হয়। আর এ আবর্জনার অপেক্ষায় ভোর থেকে অপেক্ষায় থাকে এ এলাকার জরিনা বেগম, আছমা, বেহুলা, করিম, নুরি, মনোয়ারাসহ অনেকে।

ময়লার গাড়ী ময়লা ফেলে চলে গেলে তারা গামবুট জুতা পরে, অনেকে খালি পায়ে আঁকড়া আর পলিথিনের বস্তা নিয়ে আবর্জনা ঘাটতে শুরু করেন। আঁকড়া দিয়ে আবর্জনা নেড়ে নেড়ে খোঁজ করে তাদের কাঙ্খিত মালামাল। তবে তাদের চোখ থাকে লোহা, প্লাস্টিক পণ্য, কাঁচের বোতল এবং মেডিকেল পণ্যের দিকে। মালামাল কুঁড়ানোর পর শুরু হয় ক্যাটাগরি অনুযায়ী বাছাই।

জানা গেছে, প্রতি কেজি সাদা রঙের প্লাস্টিক ৪০ টাকা, লাল রঙের প্লাস্টিক ৩০ টাকা, কাঁচের বোতল সাড়ে ৫ টাকা, লোহা-টিন ২০ টাকা, প্লাস্টিকের বোতল ১৫ টাকা, বোতলের মুখ (সিপি) ২০ টাকা দরে বিক্রি করে। এ মালামাল বিক্রি করে শহরের বিভিন্ন পাইকারি ভাঙারির দোকানে। তবে দাম একটু বেশি পেতে সপ্তাহ শেষে অনেকেই শহরের হাড্ডিপট্টি বাজার এলাকায় এ মালামাল বিক্রি করে থাকে।

শহরের হাড্ডিপট্টির ভাঙারি ব্যবসায়ি ইকবাল হোসেন জানান, “এদের কাছ থেকে মাল কিনে শহরের বড় পাইকাড়দের কাছে বিক্রি করি। তাদেরও আয় হয়, সেই সঙ্গে আমারও কিছু লাভ হয়। স্থানীয় কিছু নারী-পুরুষ আবর্জনা ঘেটে ভাঙাড়ি কুড়ান। পরে বাছাই করে বিক্রি করেন।

বগুড়া রেলস্টেশন বসতির বাসিন্দা জরিনা বেগম জানান, “প্রতি সপ্তাহে আর্বজনা ঘেটে দেড় হাজার থেকে ২ হাজার টাকা আয় হয়। আর তাতেই চলে আমাদের সংসার। ভাগ্য ভালো হলে কখনো কখনো এ আবর্জনার মধ্যে মূল্যবান স্বর্ণও মিলে যায়। আবর্জনার মধ্যে অনেকে সুই, ব্লেড ফেলে। মাঝে মাঝে তা হাতে ফোটে। তখন কষ্ট লাগে। সবার কাছে আমাদের কাজ নোংরা মনে হলেও আমাদের কাছে এ ময়লার স্তুপ একটি ব্যবসা প্রতিষ্ঠান। ময়লার ওপর নির্ভর করে বেঁচে আছে এ এলাকার ৩০-৩৫টি পরিবার।”

বসতির বাসিন্দা আছমা জানান, “আমি বিধবা নারী। কাজকাম পাই না। বাসা বাড়িতে ধোয়া মোছার কাজ করতাম। করোনার কারণে গত বছর কাজ ছাড়া। তাই মানুষের কাছে হাত না পেতে পরিশ্রম করে, আবর্জনা থেকে ভাঙারি বেছে বেছে বিক্রি করে সংসার চালায়।”

বগুড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আবর্জনা বহণের গাড়ি চালক মোঃ আশরাফুল ইসলাম বলেন, “আমরা প্রত্যেক বাড়ি আর ডাস্টবিন থেকে আবর্জনা সংগ্রহ করে ভ্যানগাড়িতে করে সেউজগারি নিয়ে আসি। ভোর থেকেই এসব লোকেরা ময়লা থেকে প্লাস্টিক, লোহা বাছাই করার জন্য এক হাতে আঁকড়া, অন্য হাতে বস্তা নিয়ে প্রস্তুত থাকে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31