IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> পত্নীতলায় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

পত্নীতলায় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা থানা পুলিশের উদ‍্যোগে বুধবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, সেকেন্ড অফিসার জিল্লুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবনাথ চৌধুরী, সাধারণ সম্পাদক গৌতম দে, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রেজা চৌধুরী’সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডব হতে আগত প্রতিনিধিগণ প্রমূখ ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার বলেন করোনা ভাইরাসের কারণে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই পালিত হবে দূর্গোৎসব। প্রতিটি পূজা মন্ডপে ঢোকার আগে মন্ডপের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, পূজা মন্ডপে দর্শনার্থীদের ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা, এমনকি মুখে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ, এমন নির্দেশনা পূজা মন্ডপ কমিটির সংশ্লিষ্টদের জানানো হয়। এছাড়াও বিজয়া দশমীর দিন সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমাগুলো বিসর্জন শেষ করতে হবে।

ওসি শামসুল আলম শাহ্ মাদককে বেশিরভাগ অপরাধের উৎস উল্লেখ করে বিভিন্ন উৎসব পার্বণগুলোতেও মাদকের প্রতি প্রশাসনের জিরো টলারেন্সের বিষয়টি জানান। এজন‍্য পুলিশের পাশাপাশি জনগণকে এ বিষয়ে সচেতন থাকবার তাগিদ দেন তিনি।

জানা যায়, এবার উপজেলায় মোট ৮১টি মন্ডপে এই শারদীয় দূর্গা পুজো অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে ২০ জন করে স্বেচ্ছাসেবক আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করবে।

এরমধ্যে নজিপুর পৌর এলাকায় ১৫টি, পত্নীতলা ইউনিয়নে ০৯, দিবরে ০৪, আকবরপুরে ০৪, মাটিন্দরে ০৬, কৃষ্ণপুরে ০৫, পাটিচরায় ০৮, নজিপুর সদর ইউনিয়নে ১৩, ঘোষনগরে ০৬ এবং আমাইর ইউনিয়নে ১১, সবমিলিয়ে এই মোট ৮১ টি পুজো মন্ডপ স্থাপনের কাজ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31