IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎপুঠিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি !ভোগান্তিতে গ্রাহকরানৈরাজ্য ও অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির সমাবেশচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তারআজ সিরাজগঞ্জ সদর ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে দেশব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে কাল সমাবেশরাণীনগরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভামোহনপুরে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগসিংড়ায় ঈদগাহ মাঠের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যুপোরশায় ছাত্রী-শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের জেরে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভবাঘায় প্রকৃতি, পরিবেশ ও বড়াল নদী রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা,খনন ও অবৈধ দখল মুক্ত করার আশ্বাস এমপি চাঁদেরনিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’
Home >> ধর্ম >> টপ নিউজ >> ফরজের আগে-পরে বিশ্বনবির সুন্নাত নামাজ

ফরজের আগে-পরে বিশ্বনবির সুন্নাত নামাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : ফরজ নামাজ ছাড়াও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক নফল নামাজ পড়তেন। নফল নামাজ পড়ার ব্যাপারে তাঁর প্রতি নির্দেশও ছিল। উম্মে মুসলিমাহ কি ফরজের আগে কিংবা পরে বিশ্বনবির অনুসরণে সুন্নাত নামাজ পড়বে? ফরজের আগে ও পরের নামাজ সম্পর্কে হাদিসের কোনো দিকনির্দেশনা আছে কি?

হ্যাঁ, ফরজ নামাজের আগে পরে সুন্নাত পড়ার ব্যাপারে হাদিসের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। কেউ কেউ এ নামাজকে সুন্নাতে মুয়াক্কাদাহ বলে থাকেন। ফরজের আগে ও পরের নামাজ পড়ার ব্যাপারে হাদিসের দিকনির্দেশনাগুলো এমন-

১. জোহর-ইশা-ফজরের আগের ও পরের নামাজ

হজরত আব্দুল্লাহ ইবনু শাকিক রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আমি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন-

তিনি (বিশ্বনবি) আমার ঘরে জোহরের (ফরজ নামাজের) আগে চার রাকাত নামাজ আদায় করেন, এরপর বাইরে গিয়ে লোকরেদকে নিয়ে (ফরজ) নামাজ আদায় করেন। পুনরায় আমার ঘরে ফিরে এসে দুই রাকাত নামাজ আদায় করেন। তিনি লোকদেরকে নিয়ে ইশার নামাজ আদায়ের পর আমার ঘরে এসে দুই রাকাত নামাজ আদায় করতেন।

এছাড়া তিনি রাতে বিতরসহ ৯ রাকাত নামাজ আদায় করতেন। তিনি রাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এবং দীর্ঘক্ষণ বসে নামাজ আদায় করতেন। তিনি দাঁড়িয়ে কেরাত পড়ার সময় ওই অবস্থায়ই রুকু ও সিজদা করতেন আর বসাবস্থায় কেরাত পড়লে বসাবস্থায় থেকেই রুকু ও সিজদা করতেন। ফজর উদয় হলে তিনি দুই রাকাত সালাত আদায় করতেন। এরপর বের হয়ে লোকদের নিয়ে ফজরের নামাজ আদায় করতেন।’ (মুসলিম, নাসাঈ, আবু দাউদ)

২. জোহর-মাগরিব-ইশা ও জুমার আগের পরের নামাজ

হজরত আব্দুল্লাহ ইবনু ওমার রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোহরের (ফরজ নামাজের) আগে দুই রাকাত ও পরে দুই রাকাত; মাগরিবের পর দুই রাকাত নামাজ তাঁর ঘরে আদায় করতেন। তিনি ইশার পরে দুই রাকাত নামাজ আদায় করতেন। আর জুমার (ফরজ নামাজের) পরে ঘরে এসে দুই রাকাত আদায় করতেন।’ (আবু দাউদ)

৩. ফজর ও জোহরের আগে নামাজ

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জোহরের আগে ৪ রাকাত ও ফজরের আগে ‍দুই রাকাত নামাজ কখনো ছাড়তেন না।’ (বুখারি, আবু দাউদ)

ফজরের ফরজের আগে নামাজকে খুবই গুরুত্ব দিতেন বিশ্বনবি। হাদিসে এসেছে-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের আগে দুই রাকাত নামাজের চেয়ে অধিক দৃঢ় প্রত্যয় অন্য কোনো নফল নামাজে রাখেননি।’ (বুখারি, মুসলিম, আবু দাউদ)

ফরজের আগে নফল পড়ার ফজিলত

ফরজ নামাজের আগের এসব নফল (সুন্নাত) নামাজ পড়ার ফজিলতও অনেক বেশি। হাদিসের এক বর্ণনা থেকে তা সুস্পষ্ট। হাদিসে পাকে প্রিয় নবি এসব নামাজের ফজিলত এভাবে ঘোষণা করেন-

১. হজরত উম্মু হাবিবাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন ১২ রাকাত নফল নামাজ আদায় করবে; এর বিনিময়ে তার জন্য জান্নাতে একখানা ঘর নির্মাণ করা হবে।’ (আবু দাউদ)

২. হজরত উম্মে হাবিবাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ১২ রাকাত (সুন্নাতে মুওয়াক্কাদার) নামাজ যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। (তাহলো)- জোহরের ফরজের আগে ৪ রাকাত; জোহরের ফরজের পরে ২ রাকাত। আসরের ফরজের আগে ২ রাকাত। মাগরিবের ফরজের পরে ২ রাকাত। ফজরের ফরজের আগে ২ রাকাত।’ (নাসাঈ)

৩. হজরত উম্মু হাবিবাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি দিন-রাতে ১২ রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। জোহরের নামাজের আগে ৪ রাকাত ও পরে ২ রাকাত, মাগরিবের নামাজের পরে ২ রাকাত, ইশার নামাজের পরে ২ রাকাত এবং ভোরের ফজরের নামাজের আগে ২ রাকাত।’ (তিরমিজি)

৪. হজরত উম্মু হাবিবাহ বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে ১২ রাকাত (সুন্নাত) নামাজ পড়লো, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হয়।’

সুতরাং মুমিন মুসলমানের উচিত, প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের আগে ও পরে যেভাবে নামাজ পড়ার দিকনির্দেশনা এসেছে হাদিসে সেভাবে নামাজ আদায় করা। নফল নামাজ পড়ার ক্ষেত্রে হাদিসের উপর যথাযথ আমল করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফরজ নামারে আগে ও পরে হাদিসে বর্ণিত নফল নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031