ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে ও লালপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন, নাটোরের জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌর আওয়ামী লীগের (একাংশের) সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুল প্রমুখ।
এসময় করোনা সংক্রমণ রোধ, শিশুর বিকাশ, অটিজম নিরাপদ মাতৃত্ব, জন্ম নিবন্ধণ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনসহ মাদক প্রতিরোধ এবং নিরাপদ সড়কসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন বক্তরা।


