ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা চত্বরে আশে-পাশ দিয়ে বেশ কয়েক মাস ধরে মনের সুখে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখ পোড়া হনুমান।
বিশেষ করে প্রায় সময় হনুমানটি উপজেলার পূর্ব গেটের সামনের গ্রিলের উপর অবস্হান করতে দেখা যায়, আবার কখনো কখনো খুধা লাগলে আপন ইচ্ছেতেই খাবারের সন্ধানে মানুষের সংস্পর্সে চলে আসে।
হনুমানটি এক স্হান থেকে অন্য স্হানে হরদম ছুটে বেড়াচ্ছে তার আপন গতিতে, হনুমানটিকে উপজেলা চত্বরের আশে-পাশে আবার কখনো গাছের উপরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। আর হনুমানটিকে দেখতে ভিড় করছেন আশপাশের শত শত মানুষ।আবার কেউ কেউ তাকে বিভিন্ন খাবারও খাওয়াচ্ছেন।
এদিকে কিছু দিন আগেও হনুমানটিকে কলা খাওয়াতেও দেখা গেছে পৌর-মেয়র আব্দুল্লাহ আল পাঠানকে। বেশ কিছু দিন ধরে হনুমানটিকে দেখা যাচ্ছিল না, সবাই ভেবেই নিয়েছিলেন হইতো অন্যত্র চলে গেছে। কিন্তু না!
বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই চলে আসে উপজেলা চত্বরে। এ যেনো রায়গঞ্জ উপজেলার মানুষের ভালবাসার বন্ধনে আবদ্ধ মুখ পোড়া হনুমানটি।


