ধূমকেতু প্রতিবেদক, সাপাহার : নওগাঁর সাপাহারে বিদ্যানিকেতন স্কুলে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রঙ্গনে কুইজ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় শিক্ষার্থীদের মান্নোয়নে অভিভাবকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব চৌধুরী)।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক (লালনবাদী) রাজিব সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সৃষ্টি একাডেমি’র প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা।
বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিলকিস বানু বেলি, হুমায়ুন কবির প্রমূখ।
অনুষ্ঠান শেষে পুরস্কার এবং শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অবিভাবকগণ উপস্থিত ছিলেন।


