IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> লিড নিউজ >> পিকআপে ১০ কোটি টাকার আইস

পিকআপে ১০ কোটি টাকার আইস

ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজার থেকে আসবাবপত্র ঢাকায় নেওয়ার পথে পিকআপের এয়ারকুলারের ভেতর থেকে প্রায় ১০ কোটি টাকার দুই কেজি আইস উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

শুক্রবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেঁওচিয়া তেমুহনীর নিজাম উদ্দীন পেট্রল পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গুরা মিয়ার ছেলে পিকআপ চালক ফয়সাল আহমদ প্রকাশ ফজল (২৯) ও তার সহকারী উখিয়া কুতুপালং এলাকার আনজর হোসেনের ছেলে জাহেদ আলম।

পুলিশ জানায়, কক্সবাজারে বেসরকারি টেকনাফ হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল নামে একটি এনজিও সংস্থায় কর্মরত মো. আরিফুর রহমান (২৭) নামে এক কর্মকর্তার আসবাবপত্র নিয়ে পিকআপটি ঢাকায় যাচ্ছিল। তিনি বাসার আসবাবপত্র নিতে ভাড়ায় মো. দিদার নামে আরেক ব্যক্তির কাছ থেকে গাড়িটি ভাড়া করেন। দিদার নামে ওই ব্যক্তি বেশি দামে বিক্রির জন্য ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি ক্রিস্টাল আইস এনজিও কর্মকর্তার অগোচরে চালক ও হেলপারের সহযোগিতায় ঢাকা পাঠাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকায় অবস্থান নেয়। তথ্যানুযায়ী ক্রিস্টাল মেথ আইস বহনকারী পিকআপটি সাতকানিয়া পৌঁছলে পুলিশের টিম পিকআপটি থামিয়ে চালক ও হেলপারকে আটক করে।

পরে পুলিশ তাদের স্বীকারোক্তিতে পিকআপের এয়ারকুলারে লুকানো দুই কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। মাদক পরিবহনের অপরাধে পিকআপটি জব্দ করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু বলেন, বেসরকারি ওই এনজিও কর্মকর্তার অগোচরে দিদার নামে গাড়ির মালিক পরিচয় দেওয়া ব্যক্তি চালক ও হেলপারের সহযোগিতায় কক্সবাজার থেকে এগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন। সেখানে বেশি দামে এসব বিক্রির পরিকল্পনা ছিল তার। চট্টগ্রাম বিভাগে এটিই প্রথম সর্বোচ্চ ক্রিস্টাল মেথ আইসের চালান। গোপন সংবাদ পেয়ে আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31