ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামানের নিজ উদ্যোগে তাল বীজ রোপন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) সকাল থেকে পুরো ইউনিয়নের আগামী ৭ দিন ব্যাপী ইউনিয়নের গুরুত্ব রাস্তার ফাকা জায়গায় ২ হাজার তাল বীর রোপন কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
হরিতকীডাঙ্গা হতে জগদল রাস্তায় তালবীজ রোপনকালে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগ পথ চারী ও অসহায়দের প্রাণ কেড়ে নেয়, বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষা পেতে এই উদ্যোগ গ্রহণ করেছি, আগামী ৭দিনে ইউনিয়নের সকল রাস্তার ফাকা জায়গায় ২ হাজার তালবীজ রোপন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, ইউপি সদস্য রেহেনা পারভীন, সিনিয়র সাংবাদকি এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।


