IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> মান্দায় বসতভিটার গাছ কেটে নেওয়ার অভিযোগ

মান্দায় বসতভিটার গাছ কেটে নেওয়ার অভিযোগ

অভিযোগ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতভিটার বিভিন্ন প্রজাতির ফলদ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামের এ ঘটনায় মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, গ্রামের নুরুল ইসলামের বসতভিটার চারিদিকে আম, কাঁঠাল, লেবু, পেয়ারা, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রয়েছে। শুক্রবার সকালে নুরুল ইসলাম চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে রাজশাহীতে যান। তাঁরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সাহাবুদ্দীন ও তাঁর লোকজন ওই বসতভিটার গাছ কেটে সাবাড় করে দেন।

ভুক্তভোগী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘গতবছরের ৩০ জুন প্রতিপক্ষ সাহাবুদ্দীন গংরা আমার উঠানের বেশ কয়েকটি গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দেওয়ায় তাঁরা আমাকে পিটিয়ে জখম করে। ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করি। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘একই বছরের ৭ সেপ্টেম্বর আমার উঠানের একটি গাছ থেকে জোরপূর্বক ৫০ টি নারিকেল নামিয়ে নেওয়া হয়। একইভাবে গত ১৬ মে গাছের আম নামিয়ে নেন প্রতিপক্ষরা। এসব ঘটনায় তাঁদের বিরুদ্ধে মান্দা থানা ও পরানপুর ইউনিয়ন পরিষদের গ্রামআদালতে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। গত শুক্রবার আবারও গাছ কেটে নেওয়ার ঘটনায় সাহাবুদ্দীন মন্ডল, তাঁর স্ত্রী হালিমা বিবিসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাহাবুদ্দীন মন্ডল বলেন, ‘জমি নিয়ে জটিলতা আছে। তাছাড়া নুরুল ইসলামের গাছগুলো আমার বাড়ির ছাউনির টিন নষ্ট করে দিচ্ছে। তাই সেগুলো কেটে ফেলা হয়েছে।’

মান্দা থানার সহকারী উপপরিদর্শক আলতাফ হোসেন বলেন, শনিবার সকালে অভিযোগের তদন্তে গিয়ে সত্যতা পাওয়া গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31