ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : সারা দেশের সাথে একযোগে পটুয়াখালীতে মানববন্ধন করেছে পটুয়াখালীর এস এস সি ২০২২ পরীক্ষার্থীরা।
রোববার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পটুয়াখালী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র রুবাইয়াত হক।
তারা মানববন্ধনে শিক্ষা বিভাগের এই সিদ্ধান্তের তীব্র জানান এবং প্রধানমন্ত্রীর কাছে সিলেবাস ৭০% কমিয়ে দেয়ার আবেদন করেন।
মানববন্ধনে “আমার বাপের টাকা নাই, প্রাইভেট পড়তে পারি নাই”, “২৫ মাসেই হয় নাই, ৬ মাসে ক্যামনে হবে”
সহ নানা স্লোগান নিয়ে মুখরিত করে তোলে প্রেসক্লাব চত্বর।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাবিল, সিয়াম, স্বপ্ন, মাহিন, রোহান সহ প্রায় শতাধিক শিক্ষার্থী।
মানববন্ধন শেষ করে মিছিল নিয়ে শহরেরে প্রধান সড়ক প্রদক্ষিন করে জুবিলী স্কুল মোড়ে এসে শেষ হয়।


