IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> বদলগাছীতে রং তুলির ছোঁয়ায় দেবী দূর্গা

বদলগাছীতে রং তুলির ছোঁয়ায় দেবী দূর্গা

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আসন্ন দুর্গা পূজাকে ঘিরে নওগাঁর বদলগাছীতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। সেই সাথে রং তুলির ছোঁয়ায় সাজছেন দেবী দুর্গা। শুরু হয়েছে দেবী দূর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাত-দিন রং-তুলির মাধ্যমে কাজ করে যাচ্ছেন এই প্রতিমা তৈরির কারিগররা।

উপজেলার পূজা মন্ডপগুলোতে দ্রæত চলছে আলোকসজ্জার কাজ। গত বছরের চেয়ে এবছর আয়োজনের কোনও কমতি নেই। এবার উপজেলার ৮টি ইউনিয়নে ১০৭ টি মন্ডপে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, মহামারীু করোনা পরিস্থিতির কারণে প্রতিমার অর্ডার অনেকটাই কমে গেছে। উপজেলার সদর, মথুরাপুর, মিঠাপুর, পাহাড়পুর, কোলা, বিলাশবাড়ি, আধাইপুর ও বালুভরা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপে দেবী দূর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে রাত-দিন রং-তুলির মাধ্যমে কাজ করে যাচ্ছেন প্রতিমা শিল্পীরা। খড় আর কাঁদামাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ। পুরোদমে শুরু হয়েছে রং তুলির কাজ। রং তুলিতে সাজানো হচ্ছে প্রতিমার অপরূপ সৌন্দর্য্য। তবে অসুর নাশিনীর দেবী দূর্গাকে নানা রঙ্গে রাঙ্গালেও প্রতিমা তৈরির উপকরণ ও রঙের দাম বেড়ে যাওয়ায় ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিমা তৈরীর কারিগররা। নয্য মূল্য থেকে বঞ্চিত হওয়ায় অনেক প্রতিমা শিল্পীর মুখ ভার।

পঞ্জিকা মতে আগামী মঙ্গলবার (১২ অক্টোবর) শুরু হয়ে ৪ দিনব্যাপী চলবে হিন্দু ধর্মের সব চয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। প্রতিমা শিল্পীরা উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে রং তুলির কাজ করছে। প্রতিটি পূজা মন্ডপে তৈরী হচ্ছে দূর্গা, সরস্বতী, লক্ষ্মী, গনেশ, কার্তিক, অসুর, সিংহ, হাঁস, পেঁচা, সর্পসহ বিভিন্ন প্রতিমা।

উপজেলার সদর ইউনিয়নের উপজেলা কেন্দ্রীয় মন্দিরের প্রতিমা তৈরির কারিগর অমল কুমার পাল বলেন, প্রতি বছর ১০/১২টি প্রতিমা তৈরি করে থাকি। কিন্তু এ বছর মাত্র ১ টি প্রতিমার কাজ করছি। প্রতি বছর এই দূর্গা পূজাতেই আমাদের বড় কামাই হয়ে থাকে। গত দুই বছর করোনা মহামারী আমাদের কাজে অনেকটাই প্রভাব ফেলেছে। এখন আমাদের অনেকটাই লোকসান গুনতে হচ্ছে।

আরও অনেক প্রতিমা তৈরীর শিল্পীরা বলেন, প্রতিমা তৈরির উপকরণ মাটি, খড়, সুতলি ও রঙের দাম বেড়ে যাওয়ায় আগের মতো প্রতিমা তৈরি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। আমাদের তৈরী প্রতিমা জেলা ও উপজেলার বিভিন্ন জায়গায় বিক্রি হতো। কিন্তু করোনার প্রভাবে আমরা এই অর্ডারগুলো থেকে বঞ্চিত হয়েছি।

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সাহা বলেন, শারদীয় দূর্গা পূজাকে বরণ করতে প্রায় সব ধরণের প্রস্তুতি শেষ পর্যায়ে। করোনা ভাইরাসের কারণে গত বছরের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে পূজা করতে হবে। শুধু সাজসজ্জার সামান্য কাজ বাঁকি। সামনে যে সময় আছে সেই সময়েই সব কাজ শেষ করতে পারবো। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নের ছোট-বড় ১০৭ টি পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন চলছে। সব মিলিয়ে আমাদের এবারের পূজা আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ ভাবে শেষ হবে বলে আমরা আশাবাদি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, আসন্ন দূর্গা পূজায় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা সমাপ্ত করতে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি, গ্রাম পুলিশও কাজ করছেন। সেই সাথে উপজেলার মন্ডপগুলোতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। তবে প্রতিটি মন্ডপে শতভাগ স্বাস্থ্য বিধি মেনে পূজা উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া আছে। প্রতিটি পূজামন্ডপে সার্বক্ষণিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও মোবাইল টীম সার্বক্ষনিক পূজামন্ডপগুলো নজরদারিতে থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31