ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামে (১১) বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। রাতেই বড়াইগ্রাম থানায় মামলা করেছেন শিশুটির মা।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, শনিবার বিকেলে বাড়ির পাশে বসে ছিল তাঁর মেয়ে। এমন সময় তালেব (৫৫) নামের শিশুটিকে টাকার লোভ দেখিয়ে মাঠের মধ্যে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি শিশুটি তার পরিবারে বলে। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে বললে এ বিষয়ে কোনো দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান।
তিনিবলেন আইনে আশ্রয় নিতে বলেন। ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে মামলা করতে বলে। শনিবার রাতেই এ ব্যাপারে মামলা দায়ের করে শিশুটির মা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ধর্ষণের শিকার হয়েছে, নাকি ধর্ষণচেষ্টা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।


