IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Home >> বিনোদন >> ক্যাটরিনার সুপারহিরোর শুটিং জানুয়ারিতে, কে হচ্ছেন নায়ক

ক্যাটরিনার সুপারহিরোর শুটিং জানুয়ারিতে, কে হচ্ছেন নায়ক

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথম সুপারহিরো ছবিতে অভিনয় করবেন বলিউড কুইন ক্যাটরিনা কাইফ। এজন্য ইতোমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবিতে যে ভরপুর অ্যাকশন ও দুর্ধর্ষ সব স্ট্যান্ট থাকবে তা বলার অপেক্ষা রাখে না। নারীকেন্দ্রিক সুপারহিরো এই ছবির পরিচালকের আসনে বসতে দেখা যাবে প্রখ্যাত পরিচালক আলি আব্বাস জাফরকে।

বর্তমানে ‘সুলতান’ খ্যাত এই পরিচালক ছবিটির প্রি-প্রোডাকশনের কাজের জন্য দুবাইয়ে রয়েছেন। ২০২১ সালের জানুয়ারিতে আবুধাবিতে শুরু হবে এই ছবির শুটিং।

আগে জানা গিয়েছিল, অন্য বিদেশি লোকেশনে শুটিং শেষ করা হবে এই ছবির। তবে পরিচালক বলেছেন, ‘ছবির প্রস্তুতি নেয়ার জন্যই আমরা লোকেশন পাল্টে ফেলেছি। প্রথমত এই ছবির শুটিং ইউনিটের অধিকাংশ কলাকুশলী বিদেশি। পাশাপাশি ছবির শুটিং যেহেতু আবুধাবিতে করা হবে, তাই আমরা এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ আপাতত দুবাই থেকে শুরু করেছি। এই মুহূর্তে ছবির শুটিংয়ের জন্য লোকেশন বাছাইপর্ব চলছে।’

সুপারহিরো ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক কে হবেন তা এখনো ঠিক করা হয়নি। এজন্য জোর খোঁজ চালিয়ে যাচ্ছেন আলি আব্বাস জাফর।

শোনা যাচ্ছে, ছবিটি যেহেতু নারীকেন্দ্রিক ও ক্যাটরিনা প্রধান চরিত্রে, তাই এই ছবিতে ক্যাটরিনার বিপরীতে নায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকা। তবে শেষ পর্যন্ত নাকি ভিকি কৌশল বলিউড কুইনের বিপরীতে নায়ক হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন।

সূত্র : কলকাতাটিভি ডট ওআরজি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31