IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> নগর-গ্রাম >> রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন।

“সেপ্টেম্বর/২১ মাসের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে নওগাঁ আর শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁর পুলিশ সুপার”।

সোমবার অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত অভিন্ন মানদন্ডের আলোকে সেপ্টেম্বর/২১ মাসের অপরাধ ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য-অস্ত্র উদ্ধার, মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, অপমৃত্যু মামলা নিষ্পত্তি, ননএফআইআর প্রসিকিউশন, জিডি নিষ্পত্তি, নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধী হেল্প ডেস্কের সেবামূলক কার্যক্রম প্রভৃতি বিবেচনায় সামগ্রিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, বিপিএম।

এদিন রাজশাহী রেঞ্জ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের সম্মানিত অভিভাবক রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, বিপিএম, পিপিএম মহোদয় এ সম্মাননা প্রদান করেন। সম্মানিত রেঞ্জ ডিআইজির দিকনির্দেশনায় নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপারের নেতৃত্বে নওগাঁ জেলার আইন-শৃংখলা সমুন্নতকরণ, জননিরাপত্তা বিধান ও জনবান্ধব পুলিশী ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক নিরলসভাবে কাজ করে চলেছে টিম নওগাঁর প্রতিটি সদস্য।

এছাড়াও নওগাঁ জেলাবাসীর সার্বিক সহযোগিতার কারণে টিম নওগাঁর পক্ষে সফলভাবে দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। এমন অর্জনে নওগাঁর সচেতন ও সুধী মহল পুলিশ সুপার ও টিম নওগাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31