ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জে রায়গঞ্জের ৯টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীগণ ফরম তুলতে সবাই যেন ব্যস্ত হয়ে উঠেছে।
প্রার্থী ও সমর্থকদের পদভরে উপজেলা ক্যাম্পাস যেন মুখরিত হয়ে উঠেছে। দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২য় ধাপে আগামী ১১ ই নভেম্বর অনুষ্ঠিত হবে।
এমনটাই জানান নির্বাচন কমিশন। গত ৫ই অক্টোবর থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
শুক্রবার ও শনিবার দুইদিন সরকারি ছুটি থাকার পর গতকাল সোমবার চেয়ারম্যান, মেম্বার প্রার্থীগণ সকাল থেকেই তাদের সমর্থকদের নিয়ে কেউবা মোটরসাইকেল শোভাযাত্রা, ভুটভুডি ও ট্রাক নিয়ে মনোনয়ন ফরম উত্তোলনের জন্য উপজেলা ক্যাম্পাসে সমাগত হতে থাকে।
সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন করে। এরপর প্রার্থীগন সমর্থকদের নিয়ে আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে উঠে বিভিন্ন হোটেল ও চা এর দোকানগুলোতে।


